
বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের বন্যাকবলিত দুর্গম এলাকায় পানিবন্দী মানুষের মধ্যে নগদ অর্থ, শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান জেলা শাখা।
মঙ্গলবার জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের শহরসংলগ্ন হলেও দুর্গম ফজর আলীপাড়াসহ আশপাশের এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বান্দরবান জেলা আমির এস এম আবদুচ ছালাম আজাদ। এ সময় তিনি বলেন, শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া অনেক বন্যার্ত মানুষের কাছে পৌঁছানো কঠিন হলেও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।
ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, জেলা সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হামেদ হাসান, বান্দরবান পৌর জামায়াতের আমির মাওলানা হারুনুর রশিদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি শহিদুল হক, সেক্রেটারি আবুল হোসাইন, ২ নম্বর ওয়ার্ড সেক্রেটারি রিয়াজ উদ্দিন এবং ছাত্রনেতা সাকিবুল হাসান মারুফসহ অন্যরা।