বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা

Reporter Name

মোঃ আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণ এবং সাম্প্রতিক পাহাড়ধসে নিহত এক ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখা।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার চৌমুহনী এলাকার শাপলা চত্বরসংলগ্ন উপজেলা জামায়াত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বন্যাকবলিত ২০০টি দরিদ্র পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া, বন্যাজনিত পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর কবির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক আবসার এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলীম বলেন, অতীতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দলটি প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা করতে না পারলেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বন্যাদুর্গত মানুষের সহায়তায় জামায়াতে ইসলামী শুরু থেকেই কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বাঘাইছড়ির দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার বিষয়টিও তুলে ধরেন। তাদের দাবি, কাচালং নদীতে পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে জনদুর্ভোগ সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে দ্রুত কাচালং নদী খননের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

এ সময় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীদের উপস্থিতিতে ত্রাণ বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *