বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী  প্রতিনিধি।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯টি পরিবারের মাঝে গৃহনির্মাণ সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) রাঙামাটি জেলার কাপ্তাই জোনের অধীন বাঙ্গালহালিয়া সাবজোনের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়াসহ কয়েকটি দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।

কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল কাদির শুভ (পিএসসি)-এর নির্দেশনায় বাঙ্গালহালিয়া সাবজোনের অধিনায়ক মেজর মো. এস. আরেফিন ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণের জন্য টিন এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বাঙ্গালহালিয়া সাবজোনের ক্যাম্প জেসিও সিনিয়র ওয়ারেন্ট অফিসার জহিরুল ইসলাম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় কারবারিরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *