বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলায় রোহিঙ্গা নাগরিকদের ভুয়া তথ্যের মাধ্যমে বাংলাদেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে সহযোগিতার অভিযোগে ১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চার জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম।

বরখাস্ত হওয়া জনপ্রতিনিধিরা হলেন—১ নম্বর আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড সদস্য সন্তোষ কান্তি দাশ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ জাকের হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল মতিন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১২ জুলাই তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫-এ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির উদ্দেশ্যে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নয় মর্মে প্রত্যয়নপত্র প্রদান, জাতীয়তা ও পরিচয়সংক্রান্ত অসংগতিপূর্ণ কাগজপত্র তৈরিতে সহযোগিতা, অর্থের বিনিময়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সহায়তা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

এতে আরও বলা হয়, এসব কার্যক্রম ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম বলেন, এটি সাময়িক বরখাস্ত, চূড়ান্ত বরখাস্ত নয়। তাদের ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

তিনি আরও জানান, আলীকদম সদর ইউনিয়ন পরিষদে এখনো কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *