বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি রোহিঙ্গাদের ভোটার হতে সহযোগিতার অভিযোগ: আলীকদমে ইউপি চেয়ারম্যানসহ ৪ সদস্য সাময়িক বরখাস্ত বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ৪৫ বিজিবি লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ রাজস্থলীতে ৩০ বানভাসি পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ ভারী বৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারকে সেনাবাহিনীর টিন-ত্রাণ সহায়তা রাঙ্গুনিয়ায় কৃষিকাজের সময় অজ্ঞাত শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশ-এলাকাবাসীর চেষ্টা বাঘাইছড়িতে বন্যার্তদের ত্রাণ দিল জামায়াত, পাহাড়ধসে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা গুইমারায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১৪ পরিবারের মাঝে সরকারি চাল বিতরণ বান্দরবানে দুর্গম বন্যাকবলিত এলাকায় জামায়াতের ত্রাণ বিতরণ রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষকরা দুর্যোগে মানুষের পাশে নুরুল আমিন চৌধুরী, সহায়তা পৌঁছে দিচ্ছেন ক্ষতিগ্রস্তদের মাঝে চেঙ্গী নদী পারাপারে কানুনগোপাড়াবাসীর জন্য নৌকা দিলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া

কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প

Reporter Name

এম বাবুল, কাপ্তাই প্রতিনিধি।।
রাঙামাটির কাপ্তাইয়ে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এবং আশ্রয়হীন হয়ে পড়া মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) এর উদ্যোগে দুর্গত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে স্থানীয় দুস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত ২৪৩ জন নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

বিজিবি জানায়, অতিবৃষ্টি ও পাহাড়ধসের পর দুর্গত এলাকায় বিভিন্ন পানিবাহিত রোগসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল টিম গঠন করা হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আশরাফুল ইসলাম, এএমসির নেতৃত্বে পরিচালিত মেডিকেল টিমটি চিকিৎসাসেবা প্রদান করে।

চিকিৎসা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পানিবাহিত রোগসহ বিভিন্ন অসুস্থতা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন ও মানবিক সহায়তা কার্যক্রমে বিজিবি নিয়মিতভাবে ভূমিকা রেখে আসছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে ওয়াগ্গাছড়া জোনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *