বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির ২৯৯ নম্বর সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বাঘাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দিনব্যাপী সফরে তিনি ফারুয়া বাজার, আলেখ্যংসহ ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরে তিনি উপজেলা সদরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ডেনিয়েল পাংখোয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এছাড়া বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভুট্টু, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হক, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শামীম মোস্তফা, জেলা যুবদলের সহ-সভাপতি মো. আইযুব আলী, অধ্যাপক (অব.) মিলন তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. বারেক খাঁ, সহ-সভাপতি ইমাম হাসান সিকদার ও চাথোয়াই রোয়াজা, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনি এবং সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমাসহ অন্যান্য নেতারা।

উপজেলায় পৌঁছে তিনি সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *