বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ গণশুনানির আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়, খাগড়াছড়ি। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৬১-এর আওতায় নিবন্ধিত সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং মাঠপর্যায়ের সমস্যা ও করণীয় নির্ধারণে এ আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে জেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সরকারের সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিবন্ধিত সংস্থাগুলোর কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের সমস্যাগুলো সরাসরি জানার উদ্দেশ্যেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে।

গণশুনানিতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের সংস্থার কার্যক্রম, অর্জন, বিভিন্ন সমস্যা এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। বিশেষ করে প্রকল্প বাস্তবায়ন, সরকারি অনুদান প্রাপ্তি, বার্ষিক নিরীক্ষা (অডিট) প্রতিবেদন দাখিল এবং নিবন্ধন নবায়নসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, গণশুনানিতে উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নিবন্ধিত সংস্থাগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক, প্রবেশন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *