বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে বান্দরবানে ক্ষতিগ্রস্ত এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়া ঘরবাড়ি সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে বন্যাদুর্গত মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের কোনো মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবেন না। বন্যা ও ভূমিধসে যেসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

তিনি আরও বলেন, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও জীবনযাত্রা স্বাভাবিক করতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে পুনর্বাসনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শন ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *