বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

Reporter Name

মো. আব্দুজ জাহের, বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল, এমপি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বাঘাইছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন।

পরিদর্শনের সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত নারী, শিশু, প্রবীণসহ বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। তাদের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা এবং বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, দুর্যোগের এই সময়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে এবং কেউ যেন খাদ্য, চিকিৎসা বা আশ্রয়ের অভাবে কষ্ট না পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অবকাঠামো সংস্কারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *