বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস

Reporter Name
oplus_0

মো. গোলামুর রহমান, লংগদু প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু উপজেলার বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল। বুধবার (১৫ জুলাই) সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং জনদুর্ভোগ কমাতে নানিয়ারচর-লংগদু সড়ক দ্রুত সচল করার আশ্বাস দেন।

পরিদর্শনের অংশ হিসেবে লংগদু উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি ত্রাণ সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার প্রতিটি ইউনিয়নের কোনো পরিবার যেন ত্রাণ সহায়তা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

সড়ক যোগাযোগ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নানিয়ারচর-লংগদু সড়কটি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে। এতে স্থানীয় জনগণের দুর্ভোগ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়াসহ সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *