বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ লংগদুর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে পার্বত্য প্রতিমন্ত্রী, দ্রুত সড়ক চালুর আশ্বাস সাজেকসহ বাঘাইছড়ির পর্যটনকেন্দ্রগুলো ফের খুলে দিল প্রশাসন রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে বিজিবির শুকনো খাবার বিতরণ বন্যাকবলিত বাঘাইছড়ি পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর হেলাল, ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ রুমায় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সৌর সরঞ্জাম বিতরণ করেছে সেনাবাহিনী দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর জাতীয় অনুষ্ঠান সরাসরি দেখল শিক্ষার্থীরা বান্দরবানের ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণে সরকারি উদ্যোগের ঘোষণা খাগড়াছড়িতে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের নিয়ে গণশুনানি রুমার আময়পাড়ায় সুপেয় পানির সংকট নিরসনে পানির ট্যাংক দিল রুমা জোন বন্যাকবলিত ফারুয়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান আলীকদমে বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ বরকলে বন্যার্তদের পাশে ১২ বিজিবি, আরও ৩০ পরিবার পেল খাদ্য সহায়তা কাপ্তাইয়ে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪১ বিজিবির মেডিকেল ক্যাম্প বান্দরবানে ১৬ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা ও পর্যটনকেন্দ্র চালুর প্রস্তুতি

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

Reporter Name

হাবীবুল্লাহ মিসবাহ, (রাজস্থলী)
রাঙামাটির রাজস্থলীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৬টি বানভাসি পরিবারের মাঝে দ্বিতীয় দফায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ১নং ঘিলাছড়ি ও ২নং গাইন্দ্যা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বানভাসি পরিবারগুলোর হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান, স্থানীয় ইউপি সদস্য ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, উদয় কুমার তঞ্চঙ্গ্যা, ক্যাসাচিং মারমা মিলন, স্থানীয় কারবারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারের জন্য ছিল ১০ কেজি চাল, ভোজ্য তেল, চিড়া, আলু, ডাল, হলুদ, মরিচ, ধনিয়া, সাবান, চিনি এবং ১টি করে লাইটার।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আমরা জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। দুর্যোগকালীন সময়ে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *