শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেতছড়ি ক্যানসারে মৃত পরিবারের মাঝে ফুলতল জালালাবাদ ও প্রবাসী সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ ঢাকা থেকে রাঙ্গামাটিতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া আইফোন মাত্র ১০ ঘণ্টায় উদ্ধার করে ফেরত দিলো ১৮ এপিবিএন,রাঙ্গামাটি সাইবার ক্রাইম সেল ভূমি সেবাকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে পরিদর্শনের কার্যকারিতা বাড়ানোর নির্দেশ চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট রোডে ডিভাইডার ও সড়ক সম্প্রসারণের তাগিদ: ভূমি প্রতিমন্ত্রীর লামায় পাঁচ ইটভাটার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগে মামলা প্রক্রিয়া বান্দরবানের লামাতে ২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’, নজরদারি নিয়ে প্রশ্ন মানিকছড়ির ধর্মঘরে তিনটি দোকান পুড়ে ছাই প্রায় ক্ষয়ক্ষতির ৭০ লক্ষাধিক কাপ্তাইয়ের চিৎমরম মুসলিম পাড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত ১১ আর ই ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন মহিষখালী নিখোঁজ হাফেজিয়া মাদ্রাসা ছাত্র জিফাত হাসানের সন্ধান চায় বাবা-মা পাহাড়ে সুপেয় পানি সংকট সমাধানে সরকারের উদ্যোগে হাসি ফুটেছে পাড়ায় পাড়ায় চ্যাম্পিয়নস লিগে কাপ্তাইয়ের জয় একটি ডিও লেটারের অভাবে আটকে আছে আলীকদম চৌকি আদালত গোমতিতে বিএনপির ওয়ার্ড কমিটির পরিচিতি সভা, তৃণমূল নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান রাজস্থলীতে ঝুলন্ত সেতু, ক্রীড়া-সাংস্কৃতিক সংঘ ও বাজার পরিদর্শন

হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ

Reporter Name

মোঃ ইউসুফ, রাঙ্গুনিয়া

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে দুই দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত ১৪ ও ১৫ জুন ছাইনীপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. সাবের আহমেদ। এ সময় বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ ৪৫০ টি প্যাকেট বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে সাবের ঐ বলেন, হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তারা মাঠে কাজ করছেন। শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন ও পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রাণ গ্রহণকারী কয়েকজন ভুক্তভোগী জানান, সাম্প্রতিক বন্যায় তাদের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা পর্যাপ্ত না পাওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। এমন পরিস্থিতিতে এই মানবিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাশেদুল আলম, পোমরা ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশা, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, জালাল, নাছের এসকান্দর, শরিফ, বোরহান উদ্দিন সোহান, মোহাম্মদ ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কর্মসূচি অব্যাহত থাকবে। তারা বলেন, মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *