বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি।।
সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির উদ্যোগে খাগড়াছড়িতে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যাকবলিত মানুষের পাশে সরকার রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব পরিবার বিভিন্ন এনজিওর ঋণের আওতায় রয়েছে, তাদের চলতি মাসের কিস্তি পরিশোধে সাময়িক অবকাশ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ সময় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইউসিবি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। খাগড়াছড়ির পাশাপাশি বাঘাইছড়ি এবং রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের কাছেও সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান মো. মাইনউদ্দিন, খাগড়াছড়ি শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ জুনায়েদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, খাগড়াছড়ি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, ব্যাংকের কর্মকর্তা, প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এ সহায়তার জন্য ইউসিবি ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহায়তা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *