বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও মাটিরাঙ্গায় কৃষি প্রণোদনার উপকরণ পেলেন ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক লংগদুতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে সাড়ে ৩ হাজার চারা বিতরণ অপহরণের একদিন পর গহীন জঙ্গল থেকে মোটরসাইকেল চালক উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি অলিম্পিক ফুটবলের শিরোপা নুরু কিং ফুটবল একাদশের বান্দরবান সদর হাসপাতালে হাম রোগী পরিদর্শনে সেনা জোন কমান্ডার, বিশেষ চিকিৎসা সহায়তার আশ্বাস খাগড়াছড়ির চার উপজেলায় এলএসটিডি প্রকল্পের উদ্যোগে আমন মৌসুমের কৃষি উপকরণ বিতরণ বার্জার পেইন্টসের ‘লাল পেইন্টার পাসপোর্ট’ পেলেন রাঙ্গুনিয়ার সাকিব হাম পরিস্থিতি: বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা লামায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে ছিনতাই: দুই মাস পর ৩ আসামি গ্রেফতার বান্দরবানে হামের উপসর্গ ও ডায়রিয়ায় ২৯ মৃত্যুর দাবি, স্বাস্থ্য বিভাগে নেই আনুষ্ঠানিক রেকর্ড কাপ্তাইয়ে নকআউট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা, মাতৃ ও শিশুপুষ্টি উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বাঘাইছড়িতে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়

বিলাইছড়িতে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
রাঙামাটির বিলাইছড়িতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সাহিত্যকর্ম, দেশপ্রেম, সাম্য, মানবতা, ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক চেতনা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে তাঁর সংগ্রামী আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

তারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন মুক্তচিন্তা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে আজও প্রাসঙ্গিক। তাঁর জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গনি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (কাপ্তাইয়ের অতিরিক্ত দায়িত্বে বিলাইছড়ি) মো. ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (কাপ্তাইয়ের অতিরিক্ত দায়িত্বে বিলাইছড়ি) মো. নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তি বরন তালুকদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *