রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কলেজছাত্রীকে শিক্ষা সামগ্রী ও পোশাক উপহার বান্দরবানে গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনা রিজিয়নের প্রশিক্ষণ কর্মসূচি বাঘাইছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ ২৮ হাজার ৯০০ চারা লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে; পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী বান্দরবানে হামে আক্রান্ত দুই শিশু জানে না, তাদের মা আর বেঁচে নেই বান্দরবান সদর হাসপাতাল এলাকায় জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৩৫ হাজার বৃক্ষের চারা বিতরণ মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা বাঘাইছড়িতে বন্যাদুর্গত ৯০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ পানছড়িতে বিনামূল্যে চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১০০ রোগী রাঙ্গুনিয়ায় দারুল আরকাম মডেল একাডেমিতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন জনগণই রাষ্ট্রের মালিক, সবার জন্য সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী মীর হেলাল বান্দরবানে হামে আক্রান্ত রোগীদের সহায়তা দিল জেলা বিএনপি ইসলামাবাদ স্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগের আশ্বাস

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

Reporter Name

মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি।।
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি পৌর এলাকার পূর্ব ইসলাম এলাকায় অবস্থিত দারুল উলুম তালিমুল ইসলাম মাদ্রাসায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার (১৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আমিনুর রহমান, পিএসসি-এর নির্দেশক্রমে নিয়মিত সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব চারা বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও কর্তৃপক্ষের মাঝে চারাগুলো বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিতরণকালে শিক্ষার্থীদের প্রত্যেকটি চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *