মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল’র মাসুদ হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবি পুলিশের পানছড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর আগে ফেসবুকে আবেগঘন পোস্ট ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুর্গম পাহাড়ে জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাছের পোনা অবমুক্ত ও সৌরবিদ্যুৎ সহায়তা সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন কাপ্তাই শিশু নিকেতনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ রাজস্থলীতে ৫৫০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান ও সবজি বীজ বিতরণ রামগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত পানছড়িতে বিজিবির উদ্যোগে মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ শিশুদের অপুষ্টি দূর করতে কার্যকর প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে: ওয়াদুদ ভূইয়া লংগদু জোনের তাৎক্ষণিক পদক্ষেপে গাঁথাছড়ার অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণ ও বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা রামু উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির নতুন কমিটি গঠন

পানছড়িতে ৪০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name

​সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ প্রদীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের রাবার ড্রামসংলগ্ন যাত্রী ছাউনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ওই এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে প্রদীপ বড়ুয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত প্রদীপ বড়ুয়া পানছড়ি উপজেলার নকুল মাস্টারপাড়া এলাকার মৃত প্রিয়পদ বড়ুয়ার ছেলে।

পানছড়ি থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *