November 21, 2026, 9:00 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

Reporter Name

ঈদগাঁও প্রতিনিধি।
কক্সবাজারের ঈদগাঁওয়ের শিক্ষার্থী তামিম ইকবাল চৌধুরী (১৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার খরুলিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় (ইন্নালিল্লাহি— রাজিউন)।

ইসলামাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তামিমের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী উত্তর সাতজোলাকাটা গ্রামের হাজী বাড়ির মরহুম আব্দুর রশিদের ছোট ছেলে । নিহত তামিম কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার বিস্তারিত বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

অন্যদিকে ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলামের দুই দুইটি নম্বরে কল করা হলেও তিনিও রিসিভ করেননি।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ শনিবার সকাল ১১টায় পোকখালী ইউনিয়নের ছুরুম্মা মুরা পাহাড় সংলগ্ন কবরস্থান মাঠে তাঁর দ্বিতীয় জানাজার পর তাকে উক্ত কবরস্থানে দাফন করা হয়।
এ শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা