November 21, 2026, 9:06 pm
শিরোনাম :
খাগড়াছড়ির ৯টি উপজেলায় শিশু পুষ্টি, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং জীবিকায়নে উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পের সমাপনী সভা আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পানছড়ি বিএনপির বিক্ষোভ ও পথসভা বেতছড়িতে বেড়েছে চুরি ও মাদক আতঙ্ক বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদগাঁওর এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত লংগদুতে পৈতৃক জমি দখল, লুটপাট ও প্রাণনাশেপ্রতিবাদে সংবাদ সম্মেলন লামায় আজিজনগর ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিলের ভিডিও নিয়ে চাঞ্চল্য, যাচাইয়ে পুলিশ পাহাড়ি জমিতে শীতকালীন সবজির বাম্পার ফলন; তামাক চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ ঈদগাহ ইন্টার, স্কুল এন্ড কলেজের নতুন দায়িত্বশীল নির্বাচন

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি প্রতিনিধি।।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পল্টন ঘাট থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাজার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ২৯৯ নং রাঙামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ এবং ২ ৯৯ নং রাঙ্গামাটি আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু) সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুল কাদের, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মনির, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো.আল মামুন।

বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তি শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্বে ছিলেন পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা