বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ধলিয়াখালের ভাঙনরোধে ৫ প্রকল্প, শুরু হয়েছে প্রথমটির কাজ; এলাকাবাসীর স্বস্তি কাপ্তাইয়ের কৃতি সন্তান মোশাররফ অপু ওমান বিএনপির আল-ওয়েলজা শাখার সভাপতি নির্বাচিত বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্ধার করল পুলিশ খাগড়াছড়িতে সেনাবাহিনীর চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৬০০ জন মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম ম্যাচ ড্র বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত গুইমারা থানার আয়োজনে হাফছড়িতে মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বাঘাইছড়িতে থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল ধনেশ পাখির দেখা রাজস্থলীতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর অভিযানে ১৬ লাখ টাকার গোলকাঠ ও বাঁশ জব্দ বাঘাইছড়িতে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বিলাইছড়িতে স্বাস্থ্যঝুঁকিতে দেড় হাজার পরিবার, নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন ব্যবস্থা র‌্যাব ১৫ এর অভিযানে ১ লাখ পিস ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৬৮ লাখ টাকার সরকারি সহায়তা

Reporter Name

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২০টি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের উদ্যোগে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় আহত ৮টি পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা এবং নিহত ১২টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার পেয়েছে ৬৮ লাখ টাকার সহায়তা।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনায় স্বজন হারানো কিংবা আহত পরিবারের জন্য এ সহায়তা কিছুটা হলেও দুর্ভোগ লাঘবে ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আঁলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বিআরটিএ খাগড়াছড়ি সার্কেলের সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মুছা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. আসলাম কালুসহ বিভিন্ন পরিবহন সংগঠনের প্রতিনিধি ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *