
বাঘাইছড়ি প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উত্তর পাড়ায় একটি মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি থানা পুলিশের উদ্যোগে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত মাদকবিরোধী র্যালীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব, সমাজের মুরুব্বি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে থানা পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআই রিয়াজুল ইসলাম রানা এবং এসআই মাঈনুল ইসলাম। এছাড়াও সুশীল সমাজ ও শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন:
শিক্ষক: আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুম মিয়া এবং উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসমান গণি। ধর্মীয় ও সামাজিক প্রতিনিধি: স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আনোয়ার হোসেন, উগলছড়ি উত্তর পাড়া পুরাতন বস্তি সমাজের মাতুব্বর এবং দক্ষিণ পাড়া সমাজের মাতুব্বর শামসুল আলম। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও সংহতি জানিয়ে অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: বিএনপি ও অঙ্গসংগঠন: ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক, ০৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন। কৃষক দল ও মৎস্যজীবী দল: উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবদুল মান্নান এবং বাঘাইছড়ি পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইব্রাহিম। ছাত্রদল: উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত এবং ০৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল বারি।
র্যালি শেষে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক পরিণতি তুলে ধরেন এবং বাঘাইছড়িকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।