November 23, 2026, 4:07 pm
শিরোনাম :
রাজস্থলীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত ঈদগাঁওতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, কারণ অনুসন্ধানে পুলিশ রাঙামাটি সড়ক বিভাগের সরকারি জমি জবরদখলের অভিযোগ, কোতোয়ালি থানায় এজাহার দীঘিনালায় দারুল উলুম সাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসার দশকপূর্তি, হাফেজা ছাত্রীদের সনদ ও সম্মাননা প্রদান নানিয়ারচরে তক্ষশিলা বন বিহারে ১৩তম কঠিন চীবরদান সম্পন্ন বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার

বরকলে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত, শুমারীর লক্ষ্যমাত্রা প্রায় ১২ হাজার পরিবার

Reporter Name

বরকল প্রতিনিধি।।
‎রাঙামাটির বরকল উপজেলায় উপজেলা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় বরকল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম সারোয়ারের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউর রহমান।
‎
‎সভায় বরকল উপজেলার প্রায় ১২ হাজার সম্ভাব্য সুবিধাভোগী পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা, উপকারভোগী নির্বাচন, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় দুর্গম পাহাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে। বিশেষ করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সমস্যা, দুর্গম যোগাযোগব্যবস্থা এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
‎
‎এ সময় কর্মসূচির সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
‎
‎সভায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, এমপি প্রতিনিধি সঞ্চয় চাকমা,উপজেলা বি এনপির সাবেক সভাপতি মোঃ দীদারুল আলম,বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমা,হেডম্যান ও কার্বারি বৃন্দ জনপ্রতিনিধি এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা