মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় পানছড়ি ৩ বিজিবিতে সমন্বয় সভা

Reporter Name

সৈয়দ এম এ বাসার, পানছড়ি প্রতিনিধি।।
আসন্ন সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

৩ বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আবদুল মতিন ও সহকারী পরিচালক মো. শাহ আলম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কমান্ডার লিটন, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সেপ্টেম্বর মাসে পাহাড়ি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয়, প্রস্তুতি ও সময়মতো তথ্য আদান-প্রদান জরুরি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা নিজ নিজ বিভাগের প্রস্তুতি, সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *