সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

Reporter Name

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। এ সময় স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনিযুক্ত পরিষদের নেতারা বান্দরবানের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামোগত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনিযুক্ত পরিষদের নেতারা বলেন, বান্দরবানের পিছিয়ে পড়া জনপদগুলোর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে। জেলার জনগণের নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে জেলার সার্বিক উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণে দ্রুত কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিসেস মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন পরিষদে চেয়ারম্যান ছাড়াও আরও ১৪ জন সদস্য রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *