বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক

বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ

Reporter Name

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ‘পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র‍্য সমৃদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটির বিলাইছড়িতে অবক্ষয়িত ভূমি ও বসতবাড়ির আঙিনায় বনায়নের জন্য বিনামূল্যে চারা বিতরণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আলিখিয়ং রেঞ্জের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা কার্বারী সমিতির সাধারণ সম্পাদক রূপকুমার চাকমা, আলিখিয়ং রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, বিট কর্মকর্তা মো. কাউছার আহমেদ, ফরেস্ট গার্ড মো. সাজু মিয়া, সমর কান্তি চাকমাসহ সুফলভোগী, বন বিভাগের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে মোট ৮ হাজার ৪০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হবে। এর মাধ্যমে অবক্ষয়িত ভূমিতে বনায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জীববৈচিত্র‍্য সংরক্ষণে ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *