বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

দিদারুল হৃদয়, গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার সিন্দুকছড়ি জোন সদরে পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল কাজী নেহাত ফয়সাল, পিএসসি, জি।

সভায় গুইমারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্জুন নাথ, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম (সোহাগ), মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, গড়ছাবিল হেডকোয়ার্টার আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ফরিদা পারভিন সুলতানা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল আলী, গুইমারা থানার এসআই আইয়ুব আলী, মানিকছড়ি থানার এসআই এস এম সাদ্দাম হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারি, সাংবাদিক ও দুই উপজেলার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জোন কমান্ডার পাহাড়ের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পানি নিষ্কাশন ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ, হত্যা ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমন এবং শিক্ষার প্রসারসহ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

এছাড়া পার্বত্য অঞ্চলের মানুষের মানবাধিকার রক্ষা, সন্ত্রাস ও অপরাধ নির্মূল এবং সামাজিক শান্তি বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার পরামর্শ দেওয়া হয়।

মতবিনিময় সভায় পাহাড়ের শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *