
হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান।
এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খালেদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নোমান এবং রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
মাসিক সভায় পুরো উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বক্তারা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক চোরাচালান নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ইভটিজিং নির্মূলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক অপরাধ দমনে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।