বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে লামায় হতে নিখোঁজ চার দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার তিন শিক্ষার্থী নাইক্ষ্যংছড়িতে লেবুর বস্তায় ইয়াবা ৯৯ হাজার ৬৪০ পিস; যার মূল্য প্রায় ৩ কোটি টাকা লামায় স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ইকোকার্ডিওগ্রাফি সেবা, হৃদ্‌রোগ নির্ণয়ে বাড়তি সুবিধা খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে ২২ লাখ ৮৫ হাজার টাকা অনুদান খাগড়াছড়িতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লক্ষীছড়িতে ১৫ প্রান্তিক খামারিকে প্রাণিসম্পদ বিষয়ে প্রশিক্ষণ দিল সেনাবাহিনী মহালছড়িতে তৃণমূল উন্নয়ন সংস্থা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত দ্বিতীয় দফায় সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ পানছড়িতে ছয় পূজামণ্ডপে ৩ বিজিবির আর্থিক অনুদান ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কর্মসূচি ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি পাহাড়ে সশস্ত্র সংগঠন নিষিদ্ধের দাবি পিসিসিপির; সাজেকে যৌথ বাহিনীর অভিযানের দাবি রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চট্টগ্রাম রিজিয়ন আন্ত: ব্যাটালিয়ন ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত “রাঙ্গামাটি জার্নালিস্ট ক্লাব” এর আত্মপ্রকাশ; নেতৃত্বে আজিজুল-লোকমান খাগড়াছড়িতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আসন্ন শারদীয় দূর্গা পূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামন্ডপে পানছড়ি ৩ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাঘাইছড়িতে সেনা রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক সুমন, বাঘাইছড়ি প্রতিনিধি।।

‎আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বেসামরিক প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি ২০৩ ব্রিগেড।
‎
‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, খাগড়াছড়ি রিজিয়নের জি-২ শাখার প্রতিনিধি, আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *