November 24, 2026, 2:12 pm
শিরোনাম :
ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই লাখ টাকা জরিমানা পাহাড়ের শতবর্ষী ‘সত্য বুদ্ধ মেলা’ পরিদর্শনে সিন্দুকছড়ি জোন কমান্ডার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে কাপ্তাইয়ের চিৎমরমে দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন রাজস্থলীতে আশিকা’র উপজেলা পর্যায়ে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত ৬১ জেলার ৮.৫২ কোটি ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর খাগড়াছড়ি সদর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিলাইছড়িতে  ৪ অসহায় পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা লামায় ইউএনওর প্রথম অভিযান, ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন প্রায় এক হাজার রোগী আলীকদমে বন্য শুকরের আক্রমণে আহত হয়ে চট্রগ্রাম হাসপাতালে ভর্তি দুই জুমচাষীর পাশে সেনাবাহিনী

বান্দরবানে কোচিং বাণিজ্য নিয়ে দুই শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল

Reporter Name

মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের মধ্যে মারামারির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে তাঁদের মারামারির ১৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের সামনের শহিদুলের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় চলাকালীন সময়ে সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমান ওই দোকানে চা পান করতে যান। এ সময় বিদ্যালয়ের কোচিং বাণিজ্য নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তাঁদের ধস্তাধস্তিতে দোকানের কিছু মালামাল ভাঙচুরের ঘটনাও ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে আশপাশের কয়েকজন ব্যক্তি জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের উপস্থিতিতেই দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তাঁদের দাবি, কোচিংয়ে পড়ানো নিয়ে বিরোধের জেরে একপর্যায়ে জিয়াউর রহমান ও ফরহাদ আহমদ মারামারিতে জড়িয়ে পড়েন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষকদের এমন আচরণ নিয়ে সমালোচনা করছেন। অনেকেই শিক্ষকদের কাছ থেকে শিষ্টাচার ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশার কথা জানিয়েছেন।

এদিকে, কিছুদিন আগে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে বিদ্যালয়ের কর্মচারী সাবিনা ইয়াসমিনকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে তিনি লামা থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। অভিযোগটির তদন্ত চলমান রয়েছে।

দুই সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, তাঁর সামনে সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমানের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় কুতুব ও মুজিব নামে আরও দুজন উপস্থিত ছিলেন। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হবে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। শিক্ষকদের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা