বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

অসহায় বিধবা নারীকে ঘর নির্মাণে ঢেউটিন সহায়তা দিল ৪৫ বিজিবি

তাসলিম উদ্দিন, বরকল প্রতিনিধি।।

বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি) এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানুয়ারি ২০২৬) এক হতদরিদ্র বিধবা নারীকে বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন অনুদান প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১টায় বরকল ব্যাটালিয়ন সদরে বরকল উপজেলার কলাবুনিয়া গ্রামের বিধবা নারী মোছা. রানু বেগমের হাতে ঘর নির্মাণের জন্য তিন বান ঢেউটিন তুলে দেওয়া হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবীব, পিএসসি। এ সময় তিনি উপকারভোগীর খোঁজখবর নেন।

অনুষ্ঠানে বক্তব্যে কর্নেল আহসান হাবীব বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় ৪৫ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগর উপস্থিত ছিলেন। তিনি বলেন, উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা রক্ষায় জনগণ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য বাস্তবায়নেরই অংশ।

স্থানীয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুদানপ্রাপ্ত বিধবা নারী মোছা. রানু বেগমের বসতঘর নির্মাণের ক্ষেত্রে এ সহায়তা তার দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *