শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বান্দরবানে সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ করেছেন বান্দরবান জেলা বিএনপি দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাস খাগড়াছড়িতে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত বরকলে জোন কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হরিনা আমতলা একাদশ লংগদুতে সেতু থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু বাঙ্গালহালিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবলু মিয়া পানছড়িতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লামায় ৫০০-১ হাজার টাকায় শিক্ষকতা, দুর্গম পথ পেরিয়ে শিক্ষার্থীদের পাশে অথোয়ই কক্সবাজারে হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেটসহ ডাম্পার জব্দ, আটক ২ খাগড়াছড়ি সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে স্বাস্থ্য অধিকার ফোরামের সুপারিশ দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর মতবিনিময় সভা বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ ও মানবিক সহায়তা দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ

আগামী সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দুর্গম পাহাড়ে প্রচারণা অব্যাহত

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে রাজস্থলী উপজেলার দুর্গম এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি ও বলিপাড়া গ্রামে স্থানীয় ভোটারদের নির্বাচনী আচরণবিধি, পোস্টাল ব্যালট এবং গণভোটের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এসময় সমাবেশে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় কারবারিদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনী আইন সম্পর্কে সচেতন করা প্রশাসনের দায়িত্ব। এজন্য আমরা রাজস্থলীর দুর্গম এলাকাগুলোতে প্রচার প্রচারণা ও সচেতনতা মুলক সভা অব্যাহত রেখেছি।
সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার নিয়মাবলী, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সাজা এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়। এছাড়াও এতে রাজস্থলী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া, গ্রামের কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *