মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজস্থলীতে ইসলামিক ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল

হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি।।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর রাজস্থলী শাখার উদ্যোগে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়াম-এ এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজস্থলী শাখার মডেল কেয়ারটেকার মাওলানা নুরুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আবু বকর। এছাড়া সাধারণ কেয়ারটেকার মাওলানা ইদ্রিস ও মুহাম্মদ আকবার আলিসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন খতম করা হয়। পরে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা বলেন, ভাষা শহিদদের ত্যাগের ফলেই আজ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যা জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *