রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

আলীকদমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্ভোধন

Reporter Name

মো.জয়নাল আবেদীন, আলীকদম।।
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ ইং উদ্ভোধন করা হয়েছে। ২০ই এপ্রিল সোমবার ১০ টার দিকে ১নং আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বাজারপাড়ার অংবাইঅং পাড়া কেন্দ্রে ৬ মাস বয়স হতে ৪ বছর ১১ মাস বয়সী শিশুদেরকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় একটি শিশুকে টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্ভোধন করা হয়।
টিকাদানে সহায়তা করেন ইপিআই, স্বাস্থ্য সহকারী উচং মে মার্মা সহ অন্যান্য সহকারীগন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম সাথে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু হানিফ এবং পাড়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামন রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে নির্দিষ্ট বয়সী সকল শিশুকে টিকার আওতায় এনে রোগ প্রতিরোধ নিশ্চিত করা সম্ভব। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ করার আহ্বান জানান।
আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ জানান, আজ সোমবার একই সাথে  সকাল ৯টা থেকে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর আওতায় আরো এগারটি পাড়াকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *