শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের মরহুম নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ

Reporter Name
oplus_2

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কুরআন খানি, দোয়া, মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে পরিষদের কমিটি গঠন বিষয়ক আলোচনারও আয়োজন করা হয়। ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে।

সংগঠনের সাবেক দুই আহ্বায়ক অধ্যাপক বেলাল উদ্দিন চৌধুরী ও আলহাজ্ব মাস্টার ছব্বির আহমদ এম, এ, প্রাক্তন দুই সদস্য মাস্টার মোজাম্মেল হক ফরাজী ও মাস্টার মোকতার আহমদের রুহের মাগফিরাত কামনায় এসব কর্মসূচির উদ্যোগ নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের অন্যতম নীতি নির্ধারক ও উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। স্বাগত বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের আরেক নীতি নির্ধারক মনজুরুল হক চৌধুরী। শুরুতে কোরআন তিলাওয়াত করেন মরহুম মাস্টার মোকতার আহমদের পুত্র হাফেজ তানবীরুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্বারী মাওলানা নুরুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব সাংবাদিক মোঃ রেজাউল করিম। একই সাথে নেতৃবৃন্দের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে মরহুম নেতৃবৃন্দের কৃতিত্বপূর্ণ জীবনের নানা উল্লেখযোগ্য দিক আলোচনা করা হয়। সংগঠনের প্রতি তাদের আন্তরিকতা, একনিষ্ঠতা ও সহযোগিতামূলক মনোভাবের বিষয়গুলো উঠে আসে। জীবনের শেষ পর্যন্ত এসব নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রায় যে অবদান রেখেছেন তা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন আন্দোলন বিষয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি, জনমত গঠন, প্রশাসনিক লেভেলে সংযোগ স্থাপন, সরকারের দৃষ্টি আকর্ষণ, সর্বোপরি উপজেলা ঘোষণা ও বাস্তবায়নে মরহুম নেতৃবৃন্দ আজীবন কাজ করেছেন বলে উল্লেখ করা হয়।
এতে পরিষদের কমিটি গঠন বিষয়ে আমন্ত্রিত বক্তারা গুরুত্বপূর্ণ ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। গণতান্ত্রিক, ঐকমত্য পরিবেশ ও ভাতৃত্বপূর্ণ সহাবস্থানের মাধ্যমে কমিটি গঠন করে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন- সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
স্মরণসভায় আলোচনায় অংশ নেন ঈদগাঁও উপজেলা বাস্তবায়ন পরিষদের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, পরিষদের সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,
পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে মাওলানা ফাজেল ইবনে শরীফ, ডাক্তার মোঃ আব্দুল কুদ্দুস মাখন, অ্যাডভোকেট মোঃ আবু হেনা চৌধুরী, সাবেক মেম্বার মমতাজ আহমদ, আলহাজ্ব আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, শামীম শহীদ চৌধুরী, জেলা বিএনপি নেতা জানে আলম,
উপজেলা বিএনপি নেতা মমতাজুল হক,
ডাঃ মাওলানা সিরাজুল মোস্তফা নূরী, মোঃ নুরুজ্জামান, হাফেজ সুলতানুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক কুতুব উদ্দিন চৌধুরী।
গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, মরহুম অধ্যাপক বেলাল উদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষে শিক্ষক মোঃ আলমগীর চৌধুরী, খেলাফত মজলিশ ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ ইমরান উদ্দিন, ছাত্রশক্তির কক্সবাজার সরকারি কলেজ নেতা রুবায়েত এম আদেল, মরমী কবি নোমান মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা মোঃ আনিছূর রহমান, ছাত্রদল নেতা মোঃ সোহেল রানা ও মানবাধিকার কর্মী রাশেদুল আমির চৌধুরী।
পরিষদ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন  মোঃ সরোয়ার কামাল চৌধুরী, শাহাব উদ্দিন চৌধুরী, হাজী সেলিম উল্লাহ, মোহাম্মদ সেলিম কোম্পানি, নুরুল আমিন ইনস্ট্রাক্টর, কামরুল এহেসান বাবু, সংবাদ কর্মী এম, ছরওয়ার শিফা, সংবাদ কর্মী মোজাম্মেল হক, সংবাদ কর্মী আলা উদ্দিন, জিল্লুল এহসান বুলু, জাহেদ হোসেন, আনোয়ার, মোঃ রবিউল আলম প্রমুখ।
অনুষ্ঠানে পরিষদের সদস্য হিসেবে যেসব নেতৃবৃন্দ উপজেলা বাস্তবায়ন আন্দোলনে নানা ভাবে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং মরহুম অন্যান্য নেতৃবৃন্দকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করায় এম, মমতাজুল ইসলাম, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম সবুজসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *