মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেয়েই দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দরা ঈদগাঁওতে মাদকের সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক ঈদগাঁওতে অবৈধ টমটম, অটোরিক্সা ও মোটর সাইকেলের বিরুদ্ধে একশন শুরু রাঙ্গুনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা লামায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি ৯২ রোগী, বন্ধ অ্যাম্বুলেন্স সেবা আকস্মিক বন্যায় দীঘিনালায় ২৫ ঘর বিধ্বস্ত, ঝুঁকিতে অর্ধশতাধিক। বিলাইছড়িতে লেপ্রসি মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগবিষয়ক কর্মশালা নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লক্ষ্মীছড়িতে অসহায় নারীর ঘর মেরামতে জোনের সহায়তা রূপনা চাকমার গ্রামসহ নানিয়ারচরে তিন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বিএনপির আনন্দ মিছিল লামায় সেতুর অভাবে ঝুঁকিতে ১২ গ্রামের মানুষ, দুর্ভোগে শিক্ষার্থীরা বাঘাইহাটে যুবকদের কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ

ঈদগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

ঈদগাঁও প্রতিনিধি।।

ঈদগাঁও প্রতিনিধি।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখার আওতাধীন ঈদগাঁও উপজেলা যুব অধিকার পরিষদের আংশিক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা যুব অধিকার পরিষদের সভাপতি এম এ মন্নান ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসাইনের স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাঃ মিজানুর রহমান। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ বেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ ইদ্রিস ও আবুল হোসেন। সাধারণ সম্পাদক করা হয়েছে রুস্তম মিয়াকে।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহরিয়ার, ওমর ফারুক, মিনহাজ উদ্দিন, মোঃ হিজবুল্লাহ ও মোঃ ইয়াসিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল মজিদ।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ ওমর ফারুক তালিম, আবু শরিফ, মোঃ মোরশেদ আলী, মোঃ এমরান, মোঃ আব্দুল্লাহ ও মোঃ আরমান। দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাদেক।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জহির, ধর্মীয় সম্প্রীতি বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ছিদ্দিক, দুর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাক আহমদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জুবাইর, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার মনোনীত হয়েছেন।

প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম এবং সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে মোঃ শাহিনকে। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আক্তার কামাল, মোঃ বেলাল, মোঃ সেলিম, আরমানুল হক শাকিব, মোঃ ফরহাদ, মোঃ এরশাদ, সাইফুল ইসলাম ও মোঃ মিসবাহ।

জেলা কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ কমিটি সংগঠনের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে এবং ঈদগাঁও উপজেলায় যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *