বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহ্যবাহী ফসল ফিরিয়ে আনা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় খাগড়াছড়িতে ST-NRM প্রকল্পের সাফল্য উদযাপন খাগড়াছড়ি টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন সভাপতি সমির মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু লামায় দুইজনের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মহালছড়িতে শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ইসলামপুরে ইয়াবা সেবনের প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতা শামীমের বাসায় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ মাটিরাঙ্গায় দুর্গম কাইলা সিং পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উদযাপন ডিজিটাল যুগেও বিচ্ছিন্ন কুরুকপাতা রাঙ্গুনিয়ায় হামিদিয়া খাইরিয়া মাদ্রাসায় মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ মায়ের ক্যানসার, অভাবও দমাতে পারেনি মাইমুনাকে বাঘাইহাট ব্যাটালিয়নের উদ্যোগে চিকিৎসা ও শিক্ষাসামগ্রী ক্রয়ে আর্থিক সহায়তা বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস লামায় উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য জুলুস

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

Reporter Name
oplus_2

কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। উদ্বোধন উপলক্ষে শান্তির প্রতীক হিসেবে কবুতর ওড়ানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, মো. মহি উদ্দিন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হকসহ অন্যান্য শিক্ষক ও অতিথিরা।

প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল বিভিন্ন ধরনের দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, রশি দৌড়, রিলে দৌড়, স্কিপিং, মোরগ লড়াই, গোলক ও চাকতি নিক্ষেপ, ধা-ধা খেলা, চাচা আপন বাঁচা, দাবা, ভারসাম্য দৌড়, ফুটবল, ব্যাডমিন্টন এবং শিক্ষকদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের চারটি হাউজে ভাগ করা হয়। হাউজগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী। প্রতিটি হাউজে বালক ও বালিকা শিক্ষার্থীরা পৃথকভাবে অংশগ্রহণ করে। উদ্বোধন পর্বে শিক্ষার্থীরা মার্চ পাস্ট প্রদর্শন ও মশাল প্রজ্জ্বলন করে।

দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের বিজয়ীদের মাঝে মেডেল, পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সাবেক অভিভাবক সদস্য নুরুল আমিন ও আব্দুর রহিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিচারক, শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করেন নুরুল কবির, মো. রেজাউল করিম, জসিম উদ্দিন, শাহ জালাল মুনির, অশ্রু রায় ও ফাতেমা বেগম। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খান। তাকে সহায়তা করেন রেফারি ছৈয়দ করিম ও মিজানুর রহমান। অন্যান্য শিক্ষকরা হাউজভিত্তিক দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আগামী ২৮ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *