শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু বিলাইছড়িতে ডাউনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক-নিবন্ধন সভা অনুষ্ঠিত বান্দরবানে বন্যার্তদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঋণ স্থগিতের উদ্যোগ জুরাছড়িতে বন্যাকবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান মাটিরাঙ্গায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা রাজস্থলীতে ৩০ ক্ষতিগ্রস্ত পরিবার পেল প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক নিষ্ক্রিয়তায় রাউজান-রাঙ্গুনিয়া প্রজন্ম দলের কমিটি বিলুপ্ত মাটিরাঙ্গার টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দীঘিনালায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ১,২০০ পরিবারে ত্রাণ বিতরণ রাবিপ্রবি’তে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় রাঙ্গুনিয়ায় বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও ছাত্রদল নেতা সাবের; দুই দিনব্যাপী ত্রাণ বিতরণ ঈদগাঁওতে বিনম্র শ্রদ্ধায় জুলাই শহীদদের স্মরণ রাঙামাটিতে ৪৫ বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বরকলে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল ১২ বিজিবি

উন্নয়ন ও সুশাসন নিয়ে মহালছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাতের সঙ্গে মহালছড়ি উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সুধী সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, মহালছড়ি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সামিউল সানি এবং মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামশুল আলম।

এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা প্রদানের আহ্বান জানান।

তিনি আরও বলেন, মহালছড়ি উপজেলার উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *