রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গায় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের নেতৃত্বে সকল বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন নিজ নিজ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান।

পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর মধ্যে স্থানীয় গণমাধ্যমকর্মী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, শিক্ষার্থী সংগঠন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায়।

শ্রদ্ধা নিবেদনকালে শহীদ মিনার প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পুষ্পস্তবকে পরিপূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ।

দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *