সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

কক্সবাজার-৩ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের বিজয়

ঈদগাঁও প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল বিজয়ী হয়েছেন। ঈদগাঁও উপজেলা অন্তর্ভুক্ত ৩৬টি কেন্দ্রের ফলাফলে তিনি মোট ৩১ হাজার ৩৫২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম (বাহাদুর) পেয়েছেন ২৮ হাজার ৮১৫ ভোট। ফলে ঈদগাঁও উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ২ হাজার ৫৩৭ ভোটের ব্যবধানে দাঁড়ি পাল্লার প্রার্থীকে পরাজিত করেন।

অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী ৬৭৮ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ৭৫ ভোট, আনারস প্রতীকের প্রার্থী ৬৭ ভোট এবং প্রজাপতি প্রতীকের প্রার্থী ৪৭ ভোট পান।

একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ঈদগাঁও উপজেলার সব কেন্দ্রে ‘হ্যাঁ’-এর পক্ষে ৪২ হাজার ১৪১ ভোট এবং ‘না’-এর পক্ষে ১৬ হাজার ৪৯০ ভোট পড়েছে।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর এবং ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আসিফ মাহমুদ মিনহাজ উপজেলা কন্ট্রোল রুম থেকে সরাসরি ফলাফল ঘোষণা করেন। এ সময় ইউএনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ আয়োজন ও সম্পন্ন করতে সহযোগিতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিস্তারিত ফলাফলে দেখা যায়, ঈদগাঁও উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী লুৎফুর রহমান কাজল ২৩টি কেন্দ্রে প্রথম হন। তিনি সর্বোচ্চ ১ হাজার ৩৯৫ ভোট পান মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং সর্বনিম্ন ৪৮৩ ভোট পান পাহাসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। অন্যদিকে জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী শহিদুল আলম (বাহাদুর) সর্বোচ্চ ১ হাজার ৫০৪ ভোট পান পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এবং সর্বনিম্ন ৪০৪ ভোট পান পশ্চিম ভোমরিয়া ঘোনা আল-কোরআন নূরানী মাদ্রাসা কেন্দ্রে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আমিরুল ইসলাম মীর সর্বোচ্চ ৬৯ ভোট পান মধ্যম পোকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উপজেলার পাঁচটি কেন্দ্রে তিনি কোনো ভোট পাননি। উপজেলায় তার মোট প্রাপ্ত ভোট ৬৭৮টি।
ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ মিয়া ৭৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। তিনি সর্বোচ্চ ৮ ভোট পান কালিরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; সাতটি কেন্দ্রে তিনি কোনো ভোট পাননি।
বাংলাদেশ লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের প্রার্থী জগদীশ বড়ুয়া উপজেলার ১৪টি কেন্দ্রে শূন্য ভোট পান। তিনি সর্বোচ্চ ৬ ভোট পান ঈদগাঁও ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে; উপজেলায় তার মোট প্রাপ্ত ভোট ৬৭টি।

প্রসঙ্গত, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে কক্সবাজার-৩ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪০ হাজার ৬৪৪ জন। এর মধ্যে ঈদগাঁও উপজেলায় মোট ভোটার ১ লাখ ১ হাজার ৬৯৩ জন; পুরুষ ৫৪ হাজার ৮৭২ জন এবং নারী ৪৬ হাজার ৮২১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *