সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

কাপ্তাইয়ে ধানের শীষের নির্বাচনী পথসভা, তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বরণ

কাপ্তাই প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি–২৯৯ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে একটি নির্বাচনী পথসভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ওয়াগ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পথসভাকে কেন্দ্র করে ওয়াগ্গা ও সাপছড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করে প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান।

পথসভায় বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সমস্যার সমাধানে তিনি জনগণের পাশে থাকতে চান।

সভাপতির বক্তব্যে অজিত কুমার তঞ্চঙ্গ্যা এলাকার বিভিন্ন ধর্মীয় ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ওয়াগ্গা-সাপছড়ি বৌদ্ধবিহারে আবাসিক ভিক্ষু কক্ষ ও উপাসক-উপাসিকাদের জন্য ভবন নির্মাণ, আগুনিয়া ছড়াপাড়া বৌদ্ধবিহারের অসমাপ্ত কাজ সম্পন্ন, সাপছড়ি উপর পাড়া থেকে মঈন পাড়া সড়ক উন্নয়ন ও তম্বপাড়ায় সেতু নির্মাণ, এবং ঢেঁকি কাটা ছড়াপাড়া সড়কে ব্রিক সোলিং কাজ সম্পন্ন করা।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পনিরসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দিলদার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। পরে তারা নোয়াপাড়া, বরইছড়ি ও কেপিএম এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ কর্মসূচি চালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *