সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

কাপ্তাই হ্রদের পানি না কমায় বোরো চাষ অনিশ্চিত, দুশ্চিন্তায় হাজারো কৃষক

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই হ্রদ-এর পানি দ্রুত না কমায় বোরো মৌসুমে ধান চাষসহ বিভিন্ন ফসল উৎপাদন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো কৃষক। সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ে পানি না কমলে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি চলতি মৌসুমের উৎপাদন লক্ষ্যমাত্রাও ব্যাহত হতে পারে।

সরেজমিনে দেখা যায়, বিলাই বাজার এলাকা, কেরনছড়ি, ধূপ্যাচর, দীঘলছড়ি, কুতুবদিয়া, মাছকাবাছড়া, শুকনাছড়া, সাক্রাছড়ি, বহলতলী ও ভালাছড়ি এলাকায় হ্রদের উঁচু অংশের কিছু জমিতে ধান রোপণ করা হয়েছে। তবে নিচু স্তরের অধিকাংশ জমি এখনও পানির নিচে থাকায় সেখানে চাষ শুরু করা সম্ভব হয়নি। একই চিত্র হ্রদসংলগ্ন অন্যান্য উপজেলাতেও।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেক জমিতে ইতোমধ্যে বীজতলা প্রস্তুত রয়েছে। কিন্তু পানি না কমায় রোপণ বিলম্বিত হচ্ছে, কোথাও কোথাও বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। কৃষকরা জানান, গত বছর এই সময়ে পানির স্তর আরও নিচে ছিল। নির্বাচনের সময় যোগাযোগ সুবিধার কথা বিবেচনায় পানি ধরে রাখা হয়েছিল বলে তারা শুনেছিলেন, তবে নির্বাচন শেষ হলেও প্রত্যাশিত হারে পানি না কমায় তারা হতাশ।

কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮০ হেক্টর। তবে পানি দ্রুত না কমলে বাস্তবে উৎপাদন ৭৫ হেক্টরের মধ্যে সীমিত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় বলেন, “নির্ধারিত সময়ে পানি না কমলে চাষের সুযোগ সংকুচিত হয় এবং উৎপাদন মারাত্মকভাবে কমে যায়।”

এদিকে স্থানীয় রাজনৈতিক নেতারাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ বলেন, কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে বছরে একবারই চাষ সম্ভব। সঠিক সময়ে পানি কমানো না হলে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

অন্যদিকে, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক-এর সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা বলেন, নৌচলাচলের প্রয়োজন বিবেচনায় রেখে নির্দিষ্ট অংশে পানি সংরক্ষণ করা যেতে পারে, তবে অধিকাংশ চাষযোগ্য জমি দ্রুত পানিমুক্ত করা জরুরি।

পানি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট পিডিবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনের আগে একটি গেট খোলা ছিল, বর্তমানে দুটি গেট খোলা রয়েছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা প্রায় ৯৩ ফুট এমএসএল (গবধহ ঝবধ খবাবষ)। কর্তৃপক্ষ আরও জানায়, কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে প্রায় ৫৪ হাজার একর জমি স্থায়ীভাবে পানির নিচে তলিয়ে যায়, ফলে পানি ব্যবস্থাপনা একটি সংবেদনশীল বিষয়।

এ পরিস্থিতিতে স্থানীয়রা বিষয়টি মানবিক ও কৃষিবান্ধব দৃষ্টিকোণ থেকে বিবেচনার জন্য নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপির সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

সংশ্লিষ্টদের মতে, সময়মতো পানি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন ও নৌচলাচলের মধ্যে ভারসাম্য বজায় রাখা গেলে কৃষক ও সাধারণ মানুষের ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *