বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ- পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আশিকা ডেভেলপমেন্ট এ্যাসোসিয়েটস এর উদ্যোগে প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলায় জাবারং কল্যান সমিতির আয়োজনে প্রকল্প অবহিতকরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র‌্যালী ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার গুইমারায় সিন্দুকছড়ি জোনের মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাতামুহুরীর অব্যাহত ভাঙ্গনে বিলীনের পথে শতবর্ষী মেরাখোলা কবরস্থান পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব হলেন মোহাম্মদ রাশেদুল হক বিলাইছড়িতে বিনামূল্যে ৮ হাজার ৪০০ চারা বিতরণ কাপ্তাইয়ে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ ঘর নেই, স্বজন নেই—জরাজীর্ণ যাত্রী ছাউনিতে ৭৫ বছরের অসুস্থ জহুরা পেরাছড়ায় কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা পর্যটন সম্ভাবনার নতুন দুয়ার খুলছে রাজস্থলীর ‘বড় ঝর্ণা’ খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে বেকারদের জন্য বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ

খাগড়াছড়িতে অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়কে আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ি প্রতিনিধি।।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য খাগড়াছড়ির সন্তান মোঃ কাওসারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটে খাগড়াছড়ি রিজিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি—কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন—এই সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী বাবু এবং খাগড়াছড়ি জেলা ক্রিকেট কাউন্সিলর মোঃ আমিনুল।

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রতিভাবান ক্রিকেটার মোঃ কাওসার বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলে খেলার পাশাপাশি খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব-১৮ দল এবং চট্টগ্রাম ডিভিশনের অনূর্ধ্ব-১৪, ১৫ ও ১৬ দলের হয়েও নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সহায়তা তার ক্রীড়া জীবনে আরও অগ্রগতিতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *