বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়িতে আগামীকাল থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল ২০২৬) থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এ ক্যাম্পেইন চলবে আগামী ১০ মে পর্যন্ত।

রবিবার (১৯ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ খায়রুল বাশার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদসহ জেলা প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ অর্ণব চাকমা।

জানা যায়, ৬ মাস (১৮০ দিন পূর্ণ) থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে। জেলায় মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৩২ জন শিশু। এর মধ্যে কমিউনিটি পর্যায়ে ৬৮ হাজার ৭২০ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার ৭১২ জন শিশুকে টিকা দেওয়া হবে।

এ ক্যাম্পেইনের আওতায় জেলার ৫৭৪টি বিদ্যালয় কেন্দ্র, ৯৪৫টি কমিউনিটি কেন্দ্র (এর মধ্যে ৭৮টি দুর্গম কেন্দ্র) এবং ৯টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ১ হাজার ৫১৯টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য বিভাগ জানায়, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ এবং এর প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো টিকাদান। তাই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, পূর্বে টিকা গ্রহণ করা থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এ ক্যাম্পেইনে পুনরায় টিকা দেওয়া হবে। কোনো শিশু নির্ধারিত দিনে টিকা নিতে না পারলে ক্যাম্পেইন চলাকালে নিকটস্থ যে কোনো টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।

স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করতে হবে, কারণ এই টিকা নিরাপদ এবং শিশুকে মারাত্মক জটিলতা থেকে সুরক্ষা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *