বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

খাগড়াছড়িতে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় পূণ্যানুষ্ঠান

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়িতে নিউজিল্যান্ড বনবিহার স্থাপনের সৌজন্যে আলুটিলা আন্তর্জাতিক বন ভাবনা কেন্দ্রের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবং ধারাবাহিকভাবে ৮ম বারের মতো ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা ও বিবিধ দান উৎসর্গের মহান ধর্মীয় পূণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী খাগড়াছড়ি সদরের নোয়াপাড়া নিউজিল্যান্ড বনবিহার প্রাঙ্গণে এ ধর্মীয় পূণ্যানুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের অংশ হিসেবে ত্রিপিটক পূজা, পবিত্র বুদ্ধধাতু পূজা, ২৮ বুদ্ধ পূজা, লাভীশ্রেষ্ঠ সিবলী পূজা, মহা-সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, মহা-মঙ্গলসূত্র পাঠ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বশান্তি, মানবকল্যাণ ও সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় পূণ্যানুষ্ঠান মানুষের মধ্যে নৈতিকতা, সহমর্মিতা ও শান্তির চেতনা জাগ্রত করে। বৌদ্ধ ধর্মের অহিংসা ও মানবিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে দেশ-বিদেশের ভিক্ষুসংঘ, দায়ক-দায়িকা এবং অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *