বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়িতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,  খাগড়াছড়ি।।
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ এবং নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ জাকির হোসেন খান।

উদ্বোধনের পর আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী, পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে লিগ্যাল এইড বিষয়ক মেলা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজনে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা, আইন পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা চিফ লিগ্যাল এইড অফিসার (বিচারক) ফারজানা আকতার।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নোমান মহিউদ্দিন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নেছার উদ্দিন, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক মিন্টুসহ জেলা জুডিসিয়াল কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে জানানো হয়, খাগড়াছড়ি জেলা লিগ্যাল এইড কমিটি ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপোষ-মীমাংসার মাধ্যমে ৩৩ লাখ ৭৭ হাজার ১০ টাকা আদায় করে ভুক্তভোগীদের বুঝিয়ে দিয়েছে। একই সময়ে ১৩৩টি মামলায় আইনজীবী নিয়োগ এবং ৩৪০ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

বক্তারা বলেন, আর্থিকভাবে অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় আইনগত সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, সরকারি, বেসরকারি, এনজিও, আইনজীবী, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সকল স্তরের অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বিনামূল্যে আইন সেবাকে আরও কার্যকর ও জনমুখী করা সম্ভব।
অনুষ্ঠান শেষে লিগ্যাল এইড কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সেরা প্যানেল আইনজীবীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি খাগড়াছড়িতে আইনি সচেতনতা বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে আস্থা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *