শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ইউসিবি ব্যাংকের ত্রাণ বিতরণ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নতুন কমিটি ঘোষণা: রানা চেয়ারম্যান, সোলায়মান মহাসচিব রাণীরহাট-কাউখালী সড়কে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বন্ধ লংগদুতে সেগুন বাগান কাটার অভিযোগ নিয়ে বিতর্ক, বিএনপি নেতাকে শোকজ পাহাড়ধসে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগের দাবি লামায় পাহাড়ি ঢল ও ধসে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কাপ্তাই লেকের পানি বাড়ায় স্পিলওয়ের ১৬ জলকপাট খুলে ৯ হাজার কিউসেক পানি ছাড় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগে বন্যাদুর্গতদের সেবা পৌঁছাতে হবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু দুই বছরেও সংস্কার হয়নি সংযোগ সেতুর, দুর্ভোগে বাঘাইছড়ির হাজারো মানুষ রোয়াংছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে অবৈধ টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চকরিয়ায় ১,৫০০ বন্যাদুর্গত পরিবারকে বিজিবির ত্রাণ, ৭০০ জনের চিকিৎসাসেবা আলীকদমে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিল খুইল্লা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী, নগদ অর্থ, ত্রাণ ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান বান্দরবানে বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ, মেডিকেল ক্যাম্প চালু

খাগড়াছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

“চারিপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে প্রতি সপ্তাহের শনিবার এ কর্মসূচি পরিচালনা করা হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। ঘরের আশপাশে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে মশার প্রজনন অনেকাংশে কমানো সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি মশা নিধন কার্যক্রমও চালানো হয়। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *