বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নানিয়ারচরে রেকর্ড ৭৭টি দলের অংশগ্রহণে শুরু হলো রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ঈদগাঁওতে অভিবাসন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা সংবর্ধিত খাগড়াছড়িতে ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার দুইজন কারাগারে প্রকৃতি রক্ষায় সচেতনতার আহ্বান, খাগড়াছড়িতে ‘প্রকৃতি’র মোড়ক উন্মোচন বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত আলীকদমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আবেদন লামায় ১১ মাস পর শিশু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাংবাদিক-প্রশাসনের সমন্বয়ে জনসেবা আরও কার্যকর হবে: ইউএনও মিশকাতুল তামান্না মহালছড়িতে একমাত্র A+ পাওয়া টুম্পা চাকমাকে উপজেলা প্রশাসনের ফুলেল সংবর্ধনা ও সহায়তা প্রদান কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার স্তূপ, ব্যাহত নৌযান চলাচল মহালছড়িতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও করণীয় নিয়ে অংশীজন সভা শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তার প্রত্যয়ে লক্ষীছড়ি জোনের ১০ বছর সিন্দুকছড়ি জোনের আয়োজনে মানিকছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাঙ্গামাটিতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ২০৩ কেন্দ্রে মোতায়েন হচ্ছে ২,৬৩৯ আনসার-ভিডিপি সদস্য

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে নির্বাচনী নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য প্রস্তুতিমূলক সমাবেশ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এ সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের নির্বাচনী দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটার নিরাপত্তা এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাবেশে খাগড়াছড়ি জেলার পাঁচটি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন। পাশাপাশি রাঙামাটি ও বান্দরবান জেলার সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ব্রিফিংয়ে অংশ নেন। এতে পার্বত্য তিন জেলার মধ্যে সমন্বিত নিরাপত্তা প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান। তিনি জানান, খাগড়াছড়ি জেলার ২০৩টি ভোটকেন্দ্রে প্রত্যেক কেন্দ্রে ১৩ জন করে মোট ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালনের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের টহল দলও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, পাহাড়ি ও দুর্গম ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় রেখে প্রতিটি কেন্দ্রে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পরিচালক জিয়াউর রহমান, চট্টগ্রাম আনসার ব্যাটালিয়নের (৩১ বিএন) পরিচালক মুনমুন সুলতানা, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আমমার হোসেন এবং উপ-পরিচালক মো. রুবায়েত বিন সালাম। বক্তারা নির্বাচনী প্রক্রিয়ায় আনসার ও ভিডিপির দায়িত্ব ও নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান। তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনে সদস্যদের মানসিক ও শারীরিক প্রস্তুতির পাশাপাশি নিয়মিত মনিটরিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *