সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম বান্দরবানে বন্যাকবলিত ঋণগ্রহীতাদের কিস্তি আদায়ে তিন মাস স্থগিতের নির্দেশ

খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি

পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণ নিশ্চিত করতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান এবং বসতঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিনের তত্ত্বাবধানে এবং বিজিওএম-এর সহযোগিতায় সহায়তা প্রদান করা হয়। এ সময় সুলতানা বেগম এবং মো. খোরশেদ আলমকে আর্থিক অনুদান প্রদান করা হয়, আর মো. আব্দুল্লাহ আল ফাহাদকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন দেওয়া হয়।

উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন অনুষ্ঠানে বলেন, “পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *