মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে তৃতীয় ধাপে ২০ রোগীর সফল ছানি অপারেশন, নিরাপদে বাড়ি ফিরলেন সবাই মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় জুসের চালান জব্দ করল সেনাবাহিনী আলীকদম সদর ইউপির প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ দুই দিন পর উদ্ধার গুজব-অপপ্রচার ঠেকাতে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন অধিনায়কের রাজস্থলীতে হেডম্যান-কারবারি ও জনপ্রতিনিধিদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় পাহাড়ি ঢলে নিহত দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ৫০ হাজার টাকা সহায়তা লংগদুতে ৯ হাজার গাছের চারা বিতরণ, সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গুনিয়ায় ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নানা গ্রেপ্তার ঈদগাঁওয়ে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে খাগড়াছড়ি থানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও পণ্যের নমুনা সংগ্রহ বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ঈদগাঁও উপজেলায় চলছে স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নৌ পথে আগামী ৩০শে জুলাই পর্যন্ত চলাচল বন্ধ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা, বান্দরবানে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল টিম

খাগড়াছড়িতে ৪৮তম ককবরক দিবস উদযাপন

দহেন বিকাশ ত্রিপুরা, স্টাফ রিপোর্টার।।

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ৪৮তম ককবরক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ খাগড়াছড়ি সদর শাখা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ এবং বলংরায় ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশ ত্রিপুরা, আন্তর্জাতিক মাতৃভাষা পদকপ্রাপ্ত লেখক ও গবেষক এবং জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সাবেক জেলা তথ্য কর্মকর্তা ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, ত্রিপুরা সংস্কৃতি পরিষদের আহ্বায়ক পরিমল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও জয়া ত্রিপুরা।

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে ককবরক ভাষার সংরক্ষণ, চর্চা ও প্রাতিষ্ঠানিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, মাতৃভাষা মানুষের আত্মপরিচয়ের মূল ভিত্তি। ককবরক ভাষা ত্রিপুরা জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও স্বতন্ত্র অস্তিত্বের প্রতীক। ভাষা হারিয়ে গেলে একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ও বিলুপ্তির মুখে পড়ে।

অনুষ্ঠানের শুরুতে ককবরক ভাষা আন্দোলনের শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *