সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাঙ্গুনিয়ায় এসএসসি ও সমমানের পাসের হার ৫৩.৫৫%, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন সেনাবাহিনীর উদ্যোগে গুইমারায় ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ শুরু মাটিরাঙ্গার পাহাড়ি জনপদে সেনাবাহিনীর সেতুবন্ধন, নির্মিত হলো ২ বাঁশের সাঁকো ভারত ও মায়ানমারের মাদকে ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ- মাদক বিরোধী কর্মসূচিতে বক্তারা গুইমারায় এসএসসি ও সমমানে বিপর্যয়কর ফলাফল, ৫ প্রতিষ্ঠানে পাসের হার ৩৪.৬২ শতাংশ ঈদগাঁওতে জিপিএ- ৫ পেয়েছে ৪০ জন খাগড়াছড়িতে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৩৫.৫৬%, দাখিলে পাসের হার ৫২.৮ শতাংশ ৩৭ বিজিবি জোনের আয়োজনে লংগদুতে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন বান্দরবানের লালব্রিজ সংলগ্ন এলাকায় বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত রাজস্থলীতে এসএসসি ফলাফল বিপর্যয়; জিপিএ-৫ পায়নি একজনও বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি; পাসের হার ৩২.৭৬ % ওয়াদুদ ভূঁইয়া এমপির উদ্যোগে মাটিরাঙ্গায় জরাজীর্ণ স্কুল ভবনের নতুন রূপ কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাঘাইছড়িতে ২১ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটে নতুন অ্যাডহক কমিটি গঠন খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১০ দিনের চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ

খাগড়াছড়ির গুইমারায় কার্বারী, শিক্ষক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা

অংগ্য মারমা, মানিকছড়ি

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কার্বারী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সুশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় গুইমারা উপজেলার আমতলী পাড়ায় প্রথম দফার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে হাফছড়ি সাইংগুলি পাড়ায় আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিকেলের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, মারমা ঐক্য পরিষদ জেলা কমিটির সহসভাপতি সুইহ্লা মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি শাখার উপদেষ্টা উনুমং মারমা ও উপদেষ্টা কড়া মারমা।

এছাড়াও উপস্থিত ছিলেন অংগ্য মারমা (বুলিমং), মানিকছড়ি উপজেলা মারমা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আম্যে মগ, গুইমারা উপজেলা শাখার সভাপতি অংগ্য মারমা (চেয়ারম্যান), সাধারণ সম্পাদক পাইসাউ মারমা, সাংগঠনিক সম্পাদক চিনিংঅং মারমা, গুইমারা উপজেলা মারমা সংসদের সভাপতি চাইরেপ্রু মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী ম্রাচিং মারমা ও সাধারণ সম্পাদক মিনুচিং মারমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সহসাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পাহাড়ের মারমা সম্প্রদায়ের নারীদের উন্নয়নে প্রতিটি পাড়ায় মারমা মহিলা সমিতি গঠন করা হয়েছে। এসব সমিতির মাধ্যমে নারীরা সরকারি দপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে ভবিষ্যতে দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় উন্নয়ন, শিক্ষা, সামাজিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *