বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ সেনাবাহিনী ১৬ বেঙ্গল’র উদ্যোগে দুর্গম এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার বাজেট ঘোষণা, নতুন কর নেই খাগড়াছড়িতে ১৭৬ বন্যাকবলিত পরিবার পেল নগদ সহায়তা ও স্বাস্থ্যবিধি সামগ্রী সাজেকে নিহত শিক্ষিকার পরিবারকে পাশে থাকার আশ্বাস বিজিবির বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু, দেশীয় প্রজাতির গাছ রোপণে গুরুত্বারোপ পানছড়িতে বন্যাদুর্গত ১৫০ পরিবার পেল ত্রাণ সহায়তা খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন রাঙ্গুনিয়ায় অসহায় ও অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা দিল প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ আগাম প্রস্তুতিতে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনের ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রীর ছয় মাসে বদলে গেল মহাপুরম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের চিত্র বান্দরবানে শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উখিয়ায় বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ খাগড়াছড়িতে সেনাবাহিনীর স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি, ৪৭৭ জনের চিকিৎসাসেবা বিলাইছড়ির ফারুয়ায় বন্যাদুর্গত আরও ৬০০ পরিবারকে ত্রাণ দেবে আশিকা পানছড়ি বাজারে নিষিদ্ধ পিরানহা বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঈদ উপলক্ষে মানবিক সহায়তা

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর ও ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মাটিরাঙ্গা জোন সদরে এক মানবিক সহায়তা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (মাটিরাঙ্গা জোন) স্থানীয় পরিবারগুলোর মাঝে ঈদ ও বিজুর উপহার সামগ্রী বিতরণ করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যপণ্য ও অন্যান্য সহায়তা প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে সেমাই, গুঁড়ো দুধ, চিনি, বাদাম, চাল, ডাল ও ভোজ্য তেল। পাশাপাশি, স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের ক্রীড়া সামগ্রীও বিতরণ করা হয়।

উল্লেখ্য, একই দিনে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধও প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই সাধারণ মানুষের পাশে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও সামাজিক উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, প্রতিটি পরিবার যেন সমানভাবে ঈদ ও বিজুর আনন্দ উপভোগ করতে পারে।”

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ পাহাড়ে সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *